স্বামীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

গাজীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তাকওয়া পরিবহনের ব্যবহৃত বাসসহ (গাজীপুর-জ -১১-০৩১১) পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

- Advertisement -
google news follower

গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. সুমন হাসান (২২) ও মো. শাহিন মিয়া (১৯)।

এসপি শফিউল্লাহ বলেন, নওগাঁ থেকে স্বামী-স্ত্রী গাজীপুর সিটির ভোগরা বাইপাস এলাকায় এসে শনিবার ভোররাতে নামেন। সেখান থেকে তাকওয়া পরিবহনের বাসে ওঠেন তারা। এ সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিল। বাসে স্টাফ ছিল দুজন।

- Advertisement -
islamibank

ভোগরা থেকে রওনা হয়ে তাকওয়া বাসটি চান্দনা চৌরাস্তা এলে সেখান থেকে তাকওয়া পরিবহনের আরও দুজন স্টাফ বাসে ওঠে। বাসটি হোতাপাড়া পৌঁছায়। এর আগে বাসে থাকা অন্যান্য যাত্রীরা নেমে যায়। বাস হোতাপাড়া অতিক্রম করার পর সেখান থেকে স্বামীকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্টাফরা।

পরে বাঘেরবাজার থেকেই পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করতে থাকে তারা। বাসটি মহাসড়ক ধরে গড়গড়িয়া মাস্টার বাড়ি হয়ে ১নং সিএনবি থেকে ঘুরিয়ে আবার গাজীপুর সিটির দিকে রওনা করে।

সঙ্ঘবদ্ধ ধর্ষণ শেষে মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওই নারীকে বাস থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

পরে ওই নারীর স্বামী পুলিশকে জানায় এবং শ্রীপুর থানায় স্বামী বাদী হয়ে মামলা করেন। থানায় মামলা দায়েরর পর শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে।

নির্যাতনের শিকার নারী ও তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ