ভারতে কারাভোগ শেষে ৮৮ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে

ভারতে পাঁচ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ৮৮ জন বাংলাদেশি। গত ফেব্রুয়ারি মাসে এসব জেলে সাগরে মাছ ধরতে গিয়ে গিয়ে আটক হয়েছিলেন।

- Advertisement -

আজ সোমবার বিকেল ৫টার দিকে কালিন্দী নদীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দুটি ফিশিং ট্রলারসহ তাঁদের হস্তান্তর করা হয়।

- Advertisement -
google news follower

কৈখালী বিজিবির নায়েক সুবেদার মফিজ মিয়া এবং শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর অনিল কুমার দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের নেতৃত্ব দেন।

জানা গেছে গত ফেরুয়ারি মাসে এসব জেলেরা সাগরে মাছ শিকারে যান। ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ তাঁদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জেলেদের ভারতীয় কারাগারে পাঠানো হয়।

- Advertisement -
islamibank

দীর্ঘদিন কারাভোগকারী এসব জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়।

এসব তথ্য নিশ্চিত করে বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া। তিনি বলেন, রাতে সব জেলেকে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ