লিংক রোডের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন লিংক রোডের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযানটি পরিচালিত হয়।

- Advertisement -

সিডিএ,পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও কেজিডিসিএল কর্মকর্তাদে সাথে নিয়ে এ অভিযানের নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

- Advertisement -
google news follower

তিনি বলেন, লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পাইপলাইনের উপর ও দুইপাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ করতে অভিযান পরিচালিত হয়।

সিডিএ,সিটি কর্পোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় বায়েজিদ লিংক রোড এলাকা ঝুঁকিমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ