এবার টি-২০ দল থেকেও বাদ ম্যাথুউস, ফিরলেন মালিঙ্গা

টেস্টে ওয়ানডের পর লঙ্কান টি-২০ দল থেকেও বাদ পড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক এঞ্জ্যেলো ম্যাথুউস। আর একবছর পর  টি-২০ দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা।

- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচের জন্য থিসারা পেরেরাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড।

- Advertisement -
google news follower

আর এই দলে দীর্ঘ এক বছরের বেশি সময় পরে ফিরলেন মালিঙ্গা। দলে আরো আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিনেশ চান্দিমাল। দলে জায়গা পেয়েছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দেওয়া কামিন্দু মেন্ডিস।

আগামী ২৮ অক্টোবর কলম্বোতে  একমাত্র টি-২০ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে ইংল্যান্ড।

- Advertisement -
islamibank

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: থিসারা পেরেরা, দিনেশ চান্দিমল, নিরোশান ডিকভেল, কুলস পেরেরা, কুলস মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লক্ষণ সন্দাকান।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ