ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের জামান’স রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদ্যে অননুমোদিত রং, কেমিক্যাল ব্যবহার এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাবার ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক অভিযানে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

- Advertisement -
google news follower

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ। এছাড়াও অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার, আনিছুর রহমান ও দিদার হোসেন অভিযানে অংশ নেন।

অভিযানে এক্সেস রোডের জননী ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য এবং অননুমোদিত কসমেটিকস সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কজাত বিধিমালা না মানায় আগ্রাবাদ এক্সেস রোডের বনফুল শোরুমকে ৫ হাজার টাকা এবং ফার্মভিলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে আলম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

- Advertisement -
islamibank

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ