জীবনে প্রথমবার ওয়েডিং ক্রাশ-জয়া

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান হঠাৎ করেই রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে অতিথিদের চমকে দিলেন।

- Advertisement -

নিজ বিয়ের আয়োজনে প্রিয় সেলিব্রেটিকে দেখে রীতিমতো অবাক হলেও কনেও। বলেন, আমি সত্যিই অবাক। বিশ্বাসই হচ্ছে না আমার বিয়েতে তিনি (জয়া আহসান) এসেছেন। হঠাৎ করে তার আসা আজীবন মনে থাকবে আমার।

- Advertisement -
google news follower

জয়ার ভাষ্যমতে, বিয়েতে যেতে সবারই ভালো লাগে। যেখানে আমি জীবনে প্রথমবারের মতো ওয়েডিং ক্রাশ। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া দম্পতিদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেয়া এই ক্যাম্পেইন দারুণ লেগেছে আমার কাছে।

গত কয়েক সপ্তাহে রাজধানীর বিভিন্ন বিয়ের আয়োজনে দেখা গেছে জয়াকে। এটি মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণার ক্যাম্পেইন। এর নাম দেয়া হয়েছে ওয়েডিং ক্রাশ।

- Advertisement -
islamibank

প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী। সেটার প্রচারের অংশ হিসেবেই রাজধানীর বিয়ের আয়োজনে হুটহাট হাজির হওয়া এই নায়িকার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ