দুই নারীর এক প্রেমিক: দ্বন্ধে ৪ তরুণীর চুলোচুলি

দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেম করেন। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথাকাটির একপর্যায়ে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি এরপর চুলোচুলি, শেষে মারামারির ঘটনা ঘটে।

- Advertisement -

জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় শনিবার বিকেলে মারপিটের এ ঘটনা ঘটে। তবে তাদের নাম ও পরিচয় কেউ জানাতে পারেননি। মারামারির একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

- Advertisement -
google news follower

ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারপিট করছে।

শাড়ি পরা তরুণী সড়কের ওপর পড়ে গেলে বোরকা পরা তরুণী তার বুকের ওপর বসে পড়ে। বোরকা পরা তরুণী শাড়ি পরা তরুণীর চুল ধরে টানাহেঁচড়া করছে।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণী গোপনে প্রেম করছিলেন। এ ঘটনাটি তাদের নিজেদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন।

দুই প্রেমিকার একজন শাড়ি, আরেকজন বোরকা পরে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন।

তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে তাদের মধ্যে মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারির দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। পরে তারা মারামারি ভেঙে দেন।

রাতুল নামে এক তরুণ তার মোবাইলে মারামারির দৃশ্যের ভিডিও ধারণ করেন। তিনি বলেন, আমরা শনিবার বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম।

বিকেল সাড়ে ৪টার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। শাড়ি পরা দুই তরুণীর সঙ্গে বোরকা পরা দুই তরুণী গল্প করছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্য মারামারি শুরু হয়।

অনেকেই তখন মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। আমিও তরুণীদের মারামারির দৃশ্য ভিডিও করি। পরে মারামারি ভেঙে দেওয়ার পর দুই জোড়া তরুণী সেখান থেকে দ্রুত সটকে পড়েন।

রাতুল আরো বলেন, আমরা যত দূর জেনেছি, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। আমরা একজন তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ