৩শ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি: জিএম কাদের

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার জন্য জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

- Advertisement -

তিনি বলেন, আমাদের সব জায়গায় লোক আছে। জাতীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে নির্বাচনের লক্ষ্যে রাজনীতি ও সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।

- Advertisement -
google news follower

আজ শুক্রবার (৩ মার্চ) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উম্মুক্ত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে জিএম কাদের বলেন, অনেক স্থানেই সু-চিকিৎসা পাচ্ছে মানুষ। কিন্তু সেটি অনেক দরিদ্র মানুষের জন্য ব্যয়বহুল। হাসপাতালে যে চিকিৎসা সাধারণ মানুষকে দেওয়ার কথা সেটিও তারা পাচ্ছে না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য।

- Advertisement -
islamibank

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলীর সভাপতিত্বে সভায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে তিন দিনের সফরে লালমনিরহাটে আসেন জি এম কাদের। লালমনিরহাটের নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ