২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার নাগরিককে ক্ষমা করে দিয়েছে ইরান।

- Advertisement -

স্থানীয় সময় সোমবার দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই এ তথ্য জানিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

- Advertisement -
google news follower

গত মাসের শুরুতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘হাজার হাজার’ বিক্ষোভকারীকে ক্ষমা করে দিয়েছেন, যাদের মধ্যে গ্রেপ্তারকৃতরাও রয়েছেন।

ইরানের প্রধান বিচারপতি এজেই বলেন, এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে, যাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন।

- Advertisement -
islamibank

এ ক্ষমার মেয়াদ কত দিন এবং বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি এজেই।

গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ইরানীয় কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় ইরানজুড়ে।

এ বিক্ষোভে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ