বিস্ফোরণে ১৮ হাজার গরু নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে ১৮ হাজারের বেশি গরু মারা গেছে। এই ঘটনায় একজন কর্মচারী আহত হয়েছেন বলেও জানা যায়। খবর বিবিসি।

- Advertisement -

প্রতিবেদনে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) বিকেল নাগাদ টেক্সাসের একটি দুগ্ধ খামারে বিস্ফোরণে ১৮ হাজারের বেশি গরু মারা গেছে। ওই দুগ্ধ খামারের নাম সাউথ ফর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিট শহরের কাছে অবস্থিত।

- Advertisement -
google news follower

এছাড়া সাউথ ফর্ক ডেইরির ওই বিস্ফোরণে এক ব্যক্তি বেশ গুরুতরভাবে আহত হয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে থাকতে পারে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

- Advertisement -
islamibank

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে বলেছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ