প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের সদস্যরা রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

- Advertisement -

সোমবার (৩১ জুলাই) দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পরে বেরিয়ে যান দুইটার দিকে।

- Advertisement -
google news follower

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।

- Advertisement -
islamibank

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ