যে বিদ্যালয়ে ছাত্র ছিলেন, সেই বিদ্যালয়েরই প্রধানের দায়িত্বে প্রলয় চৌধুরী মুক্তি

অনলাইন ডেস্ক

নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানেই এবার নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।

- Advertisement -

বোয়ালখালী পৌর সদরের ঐতিহ্যবাহী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

- Advertisement -
google news follower

একই সঙ্গে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন দিল আপরোজা রিতা।

বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন প্রলয় চৌধুরী মুক্তি।

- Advertisement -
islamibank

দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অর্জিত গ্রহণযোগ্যতা-সব মিলিয়ে তাঁর এ দায়িত্ব গ্রহণ বিদ্যালয়ের জন্য একটি তাৎপর্যপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ আগস্ট গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন প্রলয় চৌধুরী মুক্তি।

এরপর থেকে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন তিনি। শিক্ষকতা জীবনের পথচলায় সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অর্জন করেছেন সমান জনপ্রিয়তা।

প্রলয় চৌধুরী মুক্তি শুধু এ বিদ্যালয়ের শিক্ষকই নন, তিনি এ প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়।

জীবনের নানা পর্যায়ে বিভিন্ন সুযোগ এলেও এলাকার প্রতি ভালোবাসা এবং নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আত্মিক বন্ধন তাঁকে এখানেই ধরে রেখেছে।

নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রলয় চৌধুরী মুক্তি বলেন, এই এলাকায় আমার জন্ম, এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। ফলে জীবনে অনেক সুযোগ পেয়েও এই এলাকার মায়া ছাড়তে পারিনি।

আজ এমন গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে, তা পালনে যথাসাধ্য চেষ্টা করে যাব। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক অগ্রযাত্রা এগিয়ে নেওয়াই এখন তাঁর সামনে বড় দায়িত্ব।

এ দায়িত্ব পালনে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই হবে আগামী দিনের গুরুত্বপূর্ণ বিষয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ