সুরাহা হচ্ছে জোভান-ফারিণের দ্বন্দ্ব!

সম্প্রতি একটি নাটকের প্রচারণাকে ঘিরে বিপরীতমুখী মন্তব্য করেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

- Advertisement -

প্রথমে ফারিণের দিকে অভিযোগের আঙুল তোলেন জোভান। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন ফারিণ।

- Advertisement -
google news follower

তিনি জোভানের অভিযোগ অস্বীকার করেন। তবে ফারিণের এমন দাবীকে ‘অসত্য’ বলেছেন জোভান। এখন স্বস্তির খবর হলো, বিষয়টি সাংগঠনিক সালিশ-বিচার পর্যন্ত না গড়িয়ে, দ্বন্দ্বের সুরাহা হতে যাচ্ছে দ্রুতই।

জানা গেছে, নির্মাতা মহিদুল মহিম পরিচালিত ‘জানেমান তুই আমার’ নাটক নিয়েই যত গণ্ডগোল! বেশ কিছু দিন বিদেশ ভ্রমণ শেষে শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন তাসনিয়া ফারিণ। এরপর তার সঙ্গে কথা হয় নির্মাতা মহিমের।

- Advertisement -
islamibank

মহিম বলেন, ‘‘জানেমান তুই আমার’ নাটকের প্রমোশনাল সব কিছুই সময়মতো ফারিণ আপুর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। আমি নিজেই পাঠিয়েছি। তারপরও প্রমোশন না করায় একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে ফারিণ আপু ও জোভান ভাইয়ার সঙ্গে আমার কথা হয় পুরো বিষয়টি নিয়ে। আসলে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝির কারণে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এটাকে না বাড়িয়ে আমরা নিজেরাই আন্তরিকতার সঙ্গে বিষয়টা সমাধান করছি। আশা করছি এই বিষয়টির এখানেই সমাপ্তি ঘটবে।

মহিম আরো জানান, আজ (৪ সেপ্টেম্বর) জোভান ও ফারিণকে নিয়ে সামনাসামনি বসে আলোচনার মাধ্যমে এই জটিলতা মিটিয়ে নেবেন।

নির্মাতার ভাষ্য, ‘আমি চাই না, নিজেদের মধ্যে এসব ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হোক। কারণ দিনশেষে আমরা একসঙ্গেই কাজ করবো।

উল্লেখ্য, গেলো ২১ আগস্ট অন্তর্জালে প্রচার হয়েছে ‘জানেমান তুই আমার’ নাটকটি। এতে জোভান ও ফারিণ জুটিবেঁধে অভিনয় করেছেন। প্রচারের আগে স্বাভাবিকভাবেই শিল্পীরা সংশ্লিষ্ট কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। কিন্তু ফারিণ সেটা করেননি বলে জোভান ও নির্মাতা মহিমের সঙ্গে অভিনেত্রীর ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ