সেপ্টেম্বরে ডেঙ্গুতে চট্টগ্রামে ২২ মৃত্যু, ৯ মাসে ৭৫

সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে।গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।

- Advertisement -

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত রোববারের (১ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

- Advertisement -
google news follower

শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা সিদ্দীকা (৩০) নামের এক নারী মারা গেছেন। তিনি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮০২ জন। তাদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৬১ জন চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ৯ হাজার ৪৪১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

- Advertisement -
islamibank

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭২ জন সরকারি হাসপাতালে এবং ৫১ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪৪ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৬ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ৩০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ২৬ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হসপিটালগুলোতে ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত জাহানারাকে গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ