যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় পুলিশের জালে ধরা

যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন আরকান সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেফতার দেলোয়ার হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার মো. হাসানের ছেলে।

আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
islamibank

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে দেলোয়ার হোসেনকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াবা পাচারকারী দেলোয়ারের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে ওই মামলায় সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে জানান ওসি।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ