সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ঢাকায় আসছেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে এসেছিলেন গেল জুলাই মাসে। আরেকটি সুখবর পেলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এবার আসছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় আসার কথা রয়েছে।

- Advertisement -

এমিলিয়ানো মার্টিনেজ একদিনের ঝটিকা সফরে ঢাকায় পা রেখেছিলেন। তাকে দেশে এনেছিলেন মূলত ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে ঢাকায় আসছেন সাবেক বিশ্ব তারকা।

- Advertisement -
google news follower

শতদ্রু দত্তের সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোনালদিনহো আসছে এটা পুরোপুরি নিশ্চিত। একটি স্পন্সর প্রতিষ্ঠান তাকে আনছে। বিস্তারিত পরে জানানো হবে। ১৮ তারিখ মধ্যরাতের পরই রোনালদিনহো রওনা হবেন।

এবার বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতেরও একটি পরিকল্পনা রয়েছে।

- Advertisement -
islamibank

বাংলাদেশ ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগ খেলবে। জামাল ভূঁইয়া রোনালদিনহোর সঙ্গে সাক্ষাৎ করে আর্জেন্টিনার লিগে যোগ দেবেন বলে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ