ঘূর্ণিঝড় মিধিলি: সন্দ্বীপে গাছের ডাল ভেঙ্গে বৃদ্ধের মৃত্যু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙ্গে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ প্যালিশ্যার বাজারে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত বৃদ্ধের নাম মো. আবদুল ওহাব। বয়স ৬১ বছর। তিনি একই ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির মৃত কালামিয়ার ছোট ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে আবদুল ওহাব নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড়ো হাওয়ায় বাজারের পূর্ব পাশে রাস্তায় একটি গাছের ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ