বোয়ালখালীতে ৩শ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালী বাড়ী গেইটের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -
google news follower

এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি ৩শত লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।

আনোয়ার হোসেন উপজেলার মধ্যম করলডেঙ্গা আন্নু বলি বাড়ীর আহাম্মদ নবীর ছেলে।

- Advertisement -
islamibank

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ২ শত লিটার চোলাই মদ পাওয়া গেছে। অপর একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১শত লিটার পরিমাণ মদ ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ৫টি পৃথক মামলা রয়েছে বলে জানান ওসি।

জেএন/পুজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ