বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙুলি প্রদর্শন করেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে মানুষ ভোট দেওয়ায় যারা ভোট বর্জনের কথা বলেছিল, অগ্নিসন্ত্রাস করেছিল, সেই বিএনপি-জামায়াতের প্রতি মানুষ বৃদ্ধাঙুলি প্রদর্শন করেছে।

- Advertisement -

আমাদের নতুন সরকার গঠন করার পর নতুন চ্যালেঞ্জ হচ্ছে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠন করা।

- Advertisement -
google news follower

বুধবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ৭ জানুয়ারির বাংলাদেশে একটি অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। কোনো কোনো জায়গায় ৭০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছে।

- Advertisement -
islamibank

শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় ভোট কম পড়েছে, কারণ মানুষ তিন দিন ছুটি পেয়েছিল, ছুটি পাওয়ার কারণে মানুষ শহর থেকে গ্রামে চলে গিয়েছিল। সে কারণে শহরাঞ্চলে ভোট কম পড়েছে।

হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও, সেদিন স্বাধীনতা পূর্ণতা পায়নি। স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে মুক্ত স্বাধীন বাংলাদেশে পদার্পণ না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়নি।

১০ জানুয়ারি ১৯৭২ সালে আমরা আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, যখন জাতির পিতা দেশের মাটিতে পদার্পণ করেছে। সেই দিনে আমি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যেসব পর্যবেক্ষক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছিল, বিশেষ করে মার্কিন পর্যবেক্ষক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক, অন্য জোটভুক্ত দেশ এবং বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক হিসেবে যারা এসেছিল তারা সবাই এই নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখে অভিভূত হয়েছে।

গতকাল ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে, সেখানে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছে জাপানসহ ৩১ দেশের রাষ্ট্রদূতরা। ভারত-চীন-রাশিয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ