অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জোভান

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আভাস দিয়েছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জোভান। এরপর থেকে বিয়ে নিয়ে মুখে কুলুপ এটেছিলেন তিনি।

- Advertisement -

শুক্রবার ফেসবুকে পোস্টে ছবি দিয়ে জোভান লেখেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়, এক তরুণীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে ওই তরুণীর মুখ।

- Advertisement -
google news follower

অপর আরেকটি ছবিতে ওই তরুণীর কপালে কপাল রেখে হাসতে দেখা যায় তাকে। ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন। তবে জোভানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, ছবিগুলো কোনো নাটকের নয়, বাস্তবজীবনে তার নতুন অধ্যায় শুরু করার।

এদিকে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেও মুখে কিছু বলছিলেন না জোভান। এবার জানালেন ৩১ জানুয়ারির পর কথা বলবেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না।

- Advertisement -
islamibank

জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের।

তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ