চট্টগ্রামে মাথায় বল লেগে হাসপাতালে মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক :

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় বলের আঘাত গুরুতর চোটের শিকার হলেন পেসার মুস্তাফিজুর রহমান। ঘটনার পর পরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয়েছে মেডিকেল টিম।

- Advertisement -

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে রোববার অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল করছিলেন মুস্তাফিজ।

- Advertisement -
google news follower

একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন আরেকটি ডেলিভারির জন্য, এমন সময় বল এসে আঘাত করে মুস্তাফিজের মাথার পেছনের দিকে। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে কাটার মাস্টার খ্যাত তারকা এই পেসার মাটিতে বসে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে।

- Advertisement -
islamibank

মূলত ঝুঁকি এড়ানোর জন্যই এই সতর্কতা অবলম্বন করেছে মেডিকেল বিভাগ। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ কি না তা বোঝা যাবে পরীক্ষানিরীক্ষার পর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ