মেসির গোলে হার এড়াল মায়ামি

খেলাধুলা ডেস্ক :

নিজেদের মধ্যে পাস দেওয়া-নেওয়া শেষে বাঁ প্রান্ত থেকে আলবার পাস, আর বাঁ পায়ে মেসির গোল। বার্সেলোনায় থাকাকালীন এমন বহু ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব।

- Advertisement -

আজ যা ফের দেখা গেল মার্কিন মুলুকে। লিওনেল মেসি ও জরদি আলবার সেই জাদুকরী যুগলবন্দীতে ইন্টার মায়ামি এড়িয়েছে হারও।

- Advertisement -
google news follower

মেজর লিগ সকালে শক্তিশালী এলএ গ্যালাক্সির বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত হারই চোখ রাঙাচ্ছিল ইন্টার মায়ামিকে।
তবে ইনজুরি সময়ে দ্বিতীয় মিনিটে মেসি-আলবার রসায়নে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় এলএ গ্যালাক্সি।

লস অ্যাঞ্জেলসে স্বাগতিকরা এগিয়ে যেত পারতো ম্যাচের ১২ মিনিটেই। তবে সাবেক বার্সা ফুটবলার রিকি পুচ পেনাল্টি মিস করেন। এরপর আরও সুযোগ এসেছিল দলটির সামনে, কিন্তু কিছুতেই আসছিল না গোল।

- Advertisement -
islamibank

মায়ামি বল দখলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে গোল পেয়ে যায় গ্যালাক্সি। মায়ামির ভঙ্গুর রক্ষণের সুযোগ নিয়ে দেয়ান ইয়োভেলিচ গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের।

ইয়োভেলিচের গোলেই নিশ্চিত জয়ের পথে হাঁটছিল গ্যালাক্সি। তবে তাতে বাধ সাধেন মেসি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ওই গোলেই ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো মায়ামি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ