স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি।

- Advertisement -

আজ সোমবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

- Advertisement -
google news follower

এসময় তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‌‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’।

- Advertisement -
islamibank

তিনি বলেন, বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বকেই উৎসাহিত করে। ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপাক্ষিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা করি।

স্পিকার আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিশদ আলোচনা হয়েছে এবং সরকারি ও বিরোধী দল তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধি বিনিময় একটি উত্তম সংসদীয় চর্চা। সংসদীয় মৈত্রী গ্রুপ উভয় দেশের বহুমুখী সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলেও এসময় জানান শিরীন শারমিন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্টিটস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আশাবাদী। এছাড়া তিনি স্পিকারকে এ বছর সুবিধাজনক সময়ে রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ