সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন একটি মার্কেটের সেপটিক ট্যাংকে নেমে আপন দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

- Advertisement -

রবিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা বাজারে এ ঘটনা ঘটে। তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

পুলিশ ও স্থানীয়রা জানান, নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের বাজারে পাশে স্থানীয় আহাদ আলীর মালিকানাধীন স্বপ্না মার্কেটের নির্মাণকাজ চলছিল। এর মধ্যে সেখানে সেপটিক ট্যাংকে নির্মাণকাজ শেষ হয় ঈদের আগেই। তবে ঈদের বন্ধের কারণে কয়েক দিন কাজ বন্ধ ছিল।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন নির্মাণশ্রমিক সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ১০ ফুট নিচে নামেন। এর কয়েক মিনিটের মাথায় শ্রমিকেরা নিচে নেমে শ্বাস বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন।

- Advertisement -
islamibank

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে তিন শ্রমিকের নিথর দেহ উদ্ধার করেন।

পুলিশের ধারণা, ভেতরে জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়েই তিন জন প্রাণ হারিয়েছেন।

তিন শ্রমিকের মধ্যে দুই জনের নাম পরিচয় জানা গেছে। সম্পর্কে দুজনই আপন ভাই। তারা হলেন- আলম মিয়া ও চনু মিয়া। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ইউনিয়নের চেয়ারম্যান জিল্লু মিয়া জানান, ঘটনা জানাজানি হলে হাজার হাজার মানুষ ভিড় করেন। ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি সোহাগ রানা। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন জনের লাশ উদ্ধার করি।

আমরা ধারণা করছি মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারিয়ে থাকতে পারেন। তাদের লাশের ময়নাতদন্ত হবে। এর পর বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নাসিরনগরের স্টেশনের অফিসার হিমাংশু রঞ্জন সিংহ জানান, কোনও বদ্ধ জায়গায় চার পাঁচ দিন অক্সিজেন আসা যাওয়া বন্ধ থাকলে সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হয়।

সেই গ্যাসের কারণেই এখানে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেট মালিক গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ