ডেঙ্গু-ডায়াবেটিস-তামাক ও আগুন নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সিভিল সার্জন কার্যালয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের প্যাকেজ এলএইচইপি/২০২৩-২০২৪/৫/২ এর আওতায় ও কনফার্ম ডেভেলপ লিমিটেড ও এক্সপার্ট কমিউনিকেশন’র আয়োজনে ডেঙ্গু, ডায়াবেটিস, তামাক ও আগুন নিয়ন্ত্রণ বিষয়ক ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আজ ২৪ এপ্রিল বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ডিসকাশনের মূল উদ্দেশ্য ছিল-স্বাস্থ্য শিক্ষা হস্তক্ষেপ বিতরণ পদ্ধতির বাস্তবসম্মত মূল্যায়ন ও লক্ষ্যযুক্ত শ্রোতাদের জন্য চ্যালেঞ্জগুলির সনাক্তকরণ।

- Advertisement -
google news follower

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসকাশনে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ নওশাদ খান, ডিএসএমও ডা. আবদুল্লা-হিল রাফি অঝোর, এসএমও (ম্যালেরিয়া) ডা. মোঃ আবুল কালাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও এফএম জাহিদ, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া ও সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা থোয়াইনু মং মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সপার্ট কমিউনিকেশনের ওয়ার্কসপ অর্গানাইজার মোঃ মাহমুদুল হাসান, মোঃ আশারুল ইসলাম ও কনফার্ম ডেভেলপমেন্ট লিমিটেডের ওয়ার্কসপ অর্গানাইজার মোঃ সাইফুল করিম ও মোঃ আব্দুল আউয়াল। সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

ফোকাস গ্রুপ ডিসকাশনে সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু একটি মশা-বাহিত ভাইরাল সংক্রমণ যা বিশ্বের অনেক অঞ্চলে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য হুমকির সৃষ্টি করে। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে লড়াইয়ে মশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জনস্বাস্থ্যের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মশাগুলি পুরানো টায়ার, ডাবের খোসা, এসির পাইপ, ফুলের পাত্র এবং বৃষ্টিতে ভরা পাত্রের মতো স্থির জলের উৎসগুলিতে বংশবৃদ্ধি করে। তাই ডেঙ্গু থেকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, তামাক বা ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের কারণে মানুষ জঠিল রোগে আক্রান্ত হয়। তাই রোগমুক্ত সুস্বাস্থ্যের জন্য তামাক বা ধূমপান বর্জন করতে হবে। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ