সুযোগ আসবে সিংহের, চাকরিতে জটিলতা মীনের

মেষ : নতুন কোনো পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলো নিয়ে ভাবুন। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু-বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য কিন্তু আপনার ওপর রীতিমতো প্রসন্ন। তবে এই সপ্তাহে কোনোপ্রকার খরচ বাড়তে পারে। পিতামাতার সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। এদিকগুলো বুঝে চলুন।

- Advertisement -

বৃষ : গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজটা ধরে রাখুন। লোকে আপনাকে নিয়ে ঠাট্টা-মশকরা করলেও পাত্তা দেবেন না, হালকাভাবে নিন। চাকরি ক্ষেত্রে কম পরিশ্রমে উদ্দেশ্য চরিতার্থ হতে পারে। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে তেমন সমস্যা না থাকলেও মুনাফা তেমন হবে না। প্রেমের ক্ষেত্রে মানসিক চাপে অস্থির বোধ করবেন, তবে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই।

- Advertisement -
google news follower

মিথুন : আপনার সারাদিনের হাল-হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। তবে সম্মানহানি যোগ রয়েছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। শরীর তেমন একটা ভালো যাবে না। মানসিক চিন্তা থাকবে। তাছাড়া শর্করা ও উচ্চ রক্তচাপজনিত রোগে কষ্ট পাবেন। কিন্তু তা সাময়িক।

কর্কট : প্রেমের ক্ষেত্রে প্রস্তাব আসবে তবে সঙ্গী নির্বাচনে সতর্ক না হলে বিপদের সম্ভাবনা রয়েছে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারাদিনে যা কাজ করবেন, নিজেই সেসবে নেতৃত্ব দেবেন বলে মনে হচ্ছে। উপার্জন ভাগ্য শুভ। খরচ হবে আবার সঞ্চয়ও হবে।

- Advertisement -
islamibank

সিংহ : ব্যবসা ক্ষেত্রে মুনাফা হবে। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। কাজের জায়গায় মিথ্যা অপবাদ হতে পারে। চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পয়সা আসবে খরচও হবে। খরচে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা বাড়বে।

কন্যা : জমি কেনাবেচায় লাভের যোগ আছে। কেউ আপনার থেকে আর্থিক সুবিধা নিতে পারবে না। জীবনে কিছু অর্জন করতে চাইলে নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব বেশি গুরুত্ব দেবেন না। ব্যবসায় সফলতা অর্জনের সম্ভবনা রয়েছে। শেয়ার বা ফাটকায় লাভ হবে। শরীর নিয়ে তেমন সমস্যা নেই। সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যারা সরকারি কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য খুব ভালো খবর আসতে চলেছে।

তুলা : আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। শরীর নিয়ে সমস্যা রয়েছে। সর্দিজ্বরে আক্রান্ত হতে পারেন। চলাফেরায় সতর্কতা প্রয়োজন। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন।

বৃশ্চিক : আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। শরীর নিয়ে বড় কোনো সমস্যা না থাকলেও সমস্যা রয়েছে। পেটের রোগ বা লিভার সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত হতে পারেন।

ধনু : ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। উপার্জন ভাগ্য মন্দ নয়। খরচ হবে, সঞ্চয়ও হবে কিছু। ব্যবসা ক্ষেত্রে নানা যোগাযোগ বাড়বে। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। কোনো অশান্তিপ্রবণ কাজ না করাই ভালো।

মকর : আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা না করাই ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ বাধতে পারে। বড় কোনো আঘাত থেকে সাবধান। কাউকে উপকার করতে গিয়ে আপনার ক্ষতি হতে পারে।

কুম্ভ : অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। কাজের জন্য সন্তান নিয়ে দূরে যেতে হবে। কোনো বড় ভুল পিতার জন্য সামলে নেবেন। বাড়িতে কোনো আনন্দবহুল পরিবেশ হতে পারে। মধ্য ভাগে বাড়িতে পূজার জন্য আলোচনা হতে পারে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান।

মীন : সাংসারিক ঝুট-ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে। ব্যবসার স্থানে চাপ বাড়তে পারে। চাকরির স্থানে কোনো জটিলতা আসবে। পড়াশোনার জন্য এই সপ্তাহটি ভালো হতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে কোনো চাপ বাড়তে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ