ভারতীয় ঋণে আধুনিকায়ন হবে চট্টগ্রাম সিটির সড়কবাতি

অনলাইন ডেস্ক

ভারতীয় নমনীয় ঋণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়কবাতির আধুনিকায়ন করা হবে। মঙ্গলবার (২১ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়কবাতির আধুনিকায়নের লক্ষ্যে ‘মর্ডানাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম এট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

- Advertisement -
google news follower

একই সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৯৫ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

- Advertisement -
islamibank

তিনি জানান, চট্টগ্রাম সিটির সড়কবাতির আধুনিকায়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৫৮ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৭০৯ টাকা। সুপারিশকৃত দরদাতা ভারতের সাপুর্জি পালোনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ