করোনার জেরে বিশ্বজুড়ে গড় আয়ু ১৮ মাস হ্রাস পেয়েছে

ভিনদেশ ডেস্ক :

বিশ্বজুড়ে করোনা মহামারীতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী শনিবার দুপুর পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ কোটির বেশি মানুষ।

- Advertisement -

যদিও টিকা আবিষ্কার ও উন্নত চিকিৎসার কারণে করোনা মহামারীর সমাপ্তি ঘটেছে, তবে এর জেরে বিশ্বজুড়ে গড় আয়ু অন্তত ১৮ মাস হ্রাস পেয়েছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

- Advertisement -
google news follower

শুক্রবার নিজেদের বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। তাতে বলা হয়, ১৮ মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানে মানুষর গড় আয়ু ৭১ বছর ৪ মাস। গড় আয়ু কমার পাশাপাশি এক বছর ৫ মাস হ্রাস পেয়েছে শারিরীকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়সসীমাও।

ডব্লিউএইচওর তথ্যানুসারে, বর্তমানে বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়স নেমেছে ৬১ বছর ৯ মাসে।

- Advertisement -
islamibank

প্রতিবেদনে ডব্লিউএইচও বলেছে, এই হ্রাসের মধ্য দিয়ে বিশ্ব আবার ফিরে গেছে ২০১২ সালে, অর্থাৎ ২০১২ সালে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস এবং গড় সুস্থ-সক্ষম থাকার বয়সসীমা ৬১ বছর ৯ মাস ছিল।

এর আগে গত জানুয়ারিতে এ সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিশ্ববিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে ১ বছর ৬ মাস।

বিশেষজ্ঞদের মতে, মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারী, তা বিগত ৫০ বছরে অন্য কোনও রোগের বেলায় ঘটেনি।

শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘গড় আয়ু হ্রাস পাওয়া এই তথ্য আমাদের বার্তা দিচ্ছে যে শিগগিরই আমাদের সদস্যরাষ্ট্রগুলোর একটি মহামারী নিরাপত্তা চুক্তিতে আসা উচিত।

এমন একটি চুক্তি যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে, স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমতা নিশ্চিত করবে। সূত্র: এএফপি, ডব্লিউএইচও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ