বর্ডারে উত্তেজনা,প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী

দেশজুড়ে ডেস্ক :

বাংলাদেশ ও মায়ানমার বর্ডারে উত্তেজনা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কথা একেবারে পরিষ্কার, দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সেটা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

- Advertisement -

তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে যেতে চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই।

- Advertisement -
google news follower

তবে যদি কেউ ইচ্ছে করে আমাদের ওপর যুদ্ধে চাপিয়ে দিতে চায়, অথবা আমাদের সার্বভৌমত্বের ওপরে আঘাত আনে তাহলে আমরা ছেড়ে দেবো না।

শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
islamibank

সেনাপ্রধান বলেন, কিছু বর্ডার ভায়োলেশন হচ্ছে তার জন্য বর্ডারগার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা তদারকি করছে। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি, এর চেয়ে লেভেল অন্যদিকে গেলে আমরা সমুচিত ব্যবস্থা নেবো।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্বকে আমি সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে পালন করতে পেরেছি। সেনাবাহিনীর সব দায়িত্বে আমি সর্বক্ষণ নিয়োজিত ছিলাম, এটাই আমার সফলতা।

এর আগে, পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর নতুন ইউনিটের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বীর শহীদদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। পরে সেনাবাহিনীর প্রধান শেখ রাসেল সেনানিবাস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ