বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কার ‘সোনা’

বিনোদন ডেস্ক :

অনেক আগেই ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বছর তিনেক আগে দেশটির নিউ ইয়র্কে খুলেছিলেন ফাইন ডাইনিং রেস্তোরাঁ ‘সোনা’।

- Advertisement -

অল্প সময়ে ভালোই সাড়া ফেলে তার প্রিয় রেস্তোরাঁটি। তবে তার প্রিয় সেই রেস্তোরাঁয় ঝুলতে যাচ্ছে তালা অর্থাৎ বন্ধ হতে যাচ্ছে এটি। চলতি মাসের ৩০ জুনই শেষ দিন। তার পরই ‘সোনা’-তে পরবে তালা।

- Advertisement -
google news follower

কলকাতার মাটন কাটলেট থেকে গোয়ার প্রন কারি— ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে ‘সোনা’-র মেনুতে।

প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, দেশের প্রতি ভালোবাসা জানাতেই এই রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। শৈশব থেকে দেশের নানা খাবারের যে স্বাদ পেয়ে এসেছেন, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রচেষ্টার নাম এই ‘সোনা’।

- Advertisement -
islamibank

রেস্তোরাঁ বন্ধ হবার খবরটি এক ইনস্টাগ্রামে পোস্টে নিজেই জানান প্রিয়াঙ্কা। অভিনেত্রী লিখেছেন,‘প্রায় সফল এই তিন বছরের যাত্রা, কিন্তু এবার ‘সোনা’ বন্ধ করতে চলেছি আমরা।

সকলের কাছে কৃতজ্ঞ আমরা, যারা সোনা-তে কোনও না কোনও সময় এসেছেন। আপনাদের পরিষেবা দিতে পেরে খুশি আমরাও। আপনারা এই রেস্তোরাঁয় শেষ পরিষেবা পাবেন ৩০ জুন।’

শোনা যাচ্ছে, এই ব্যবসায় প্রিয়াঙ্কার সঙ্গে অংশীদার ছিলেন মণীশ গোয়েল নামে এক ব্যবসায়ী। হঠাৎ তিনি অংশীদারি ছেড়ে চলে যাওয়ায় প্রিয়াঙ্কা বন্ধ করে দিতে চাইছেন তার রেস্তোরাঁ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ