বিআরটিএর অভিযান: ফিটনেস-রুট পারমিট না থাকায় জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে বিআরটিএর অভিযানে ৫টি যানবাবহন চালককে ৬১ হাজার টাকা জরিমানা হয়েছে। আজ শনিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় ওই অভিযান চালানো হয়।

- Advertisement -

অভিযানের সময় রুট পারমিট ও ফিটনেস না থাকা, এবং দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না করার অ‌ভি‌যো‌গে ৩ যানবাহন ডাম্পিং করা হয়েছে।

- Advertisement -
google news follower

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ফিটনেস না থাকায় ২টি যানবাহন‌কে ৩০ হাজার টাকা, রুট পারমিট না থাকায় ২ যানবাহন‌কে ৩০ হাজার টাকা এবং অন্য ১টি যানবাহন‌কে ১ হাজার টাকাসহ ৫ টি যানবাহন‌কে মোট ৬১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

- Advertisement -
islamibank

অন‌্যদি‌কে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় তিনটি ড্রাম ট্রাক ডাম্পিং করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।

অভিযানে অংশগ্রহণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটটে সহযোগিতা করেছেন বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ।

চচ/আরপি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ