মাঠে বসেই আর্জেন্টিনার জয় দেখলেন মেহজাবীন-ফারিণ

খেলাধুলা ডেস্ক

বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিণ ও মেহজাবিন।

- Advertisement -

এরই মধ্যে শুরু হয়ে গেছে কোপা আমেরিকার লড়াই। বুধবার (২৬ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে চিলিকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

- Advertisement -
google news follower

এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং মেহজাবিন চৌধুরী। দুজনে একসঙ্গেই উপভোগ করছিলেন ম্যাচটি।

সেই ম্যাচেরই কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাসনিয়া ফারিণ। সেই ম্যাচে আর্জেন্টিনার জয়কে উদযাপন করে স্কোরলাইনও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

- Advertisement -
islamibank

আরেকটি পোস্টে ফারিণ লিখেছেন, ‘নেভার আর্লি ফর মেসি’ অর্থাৎ মেসির জন্য কখনই তাড়াতাড়ি নয়।

অন্যদিকে ফেসবুকে পোস্ট দিয়েছেন মেহজাবিনও। আর্জেন্টিনার জার্সি জড়িয়ে প্রিয় দলকে সাপোর্ট দিতে ভুল করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, চিলিকে হারিয়ে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আর আগে ২০১৫ সালে আর্জেন্টিনাকে হারিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোপার স্বাদ পেয়েছিল চিলি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ