অভিনেত্রী জয়ার জন্মদিনের কেক খেলো কুকুরে!

বিনোদন ডেস্ক :

ঢালিউড-টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একের পর এক সফল সিনেমায় অভিনয় করে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। দুদিন আগেই ছিলো তার জন্মদিন।

- Advertisement -

বিশেষ এদিনটিতে পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

- Advertisement -
google news follower

গতরাতে ফেসবুকে জয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় তার পোষ্য কুকুর কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে।

- Advertisement -
islamibank

এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’

ছবিগুলোর দেখে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’

আরেকজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

জয়া অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ