বড় জরিমানার মুখে ভিসা কার্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট সিস্টেম ভিসা বড় ধরণের জরিমানার মুখে পড়েছে। ভারতের লেনদেন নীতি না মানার কারণে দেশটির সরকার এ জরিমানা করেছে। খবর রয়টার্স।

- Advertisement -

খবরে বলা হয়, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন নীতিমালা না মানার কারণে ভিসাকে ২ কোটি ৪১ লাখ রুপি জরিমানা করেছে যা ডলারের হিসাবে প্রায় ২ লাখ ৮৮ হাজার।

- Advertisement -
google news follower

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লক্ষ্য করে দেখা গেছে ভিসা কার্ড যে ধরণের লেনদেন করছে এবং লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধান করছে তা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বহির্ভূত।

এ বিষয়ে ভিসার পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা নিয়ে কোনো ধরণের দ্বিমত পোষণ করছি না আমরা। আগামীতে নীতিমালা বহির্ভূত যেকোনো ধরণের কাজ থেকে বিরত থাকবে ভিসা”।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ