শুক্রাবাদে গ্যাস বিস্ফোরণ/মা-বাবার পর চলে গেল ছেলেও

দেশজুড়ে ডেস্ক :

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় মা বাবার পর মারা গেল সাড়ে ৩ বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ। শিশুটির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় বায়েজিদ।

- Advertisement -
google news follower

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, শ্বাসনালীসহ শিশুটির শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে ২ অক্টোবর রাতে মারা যায় শিশুটির মা নিপা আর ১ অক্টোবর রাতে বাবা টোটন মাহমুদ।

২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, কারওয়ান বাজার মৎস্য আড়তের শ্রমিক টোটন (৩৫ ), তার স্ত্রী নিপা আক্তার (২৪) ও সাড়ে ৩ বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ।

- Advertisement -
islamibank

দগ্ধ নিপার মা রেহানা বেগম জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামে। চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচ তলায় ভাড়া উঠেছিলেন টোটন-নিপা দম্পতি।

নিপার স্বামী টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনকজননী তারা।

তবে বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা মায়ের সাথে ওই বাসায় থাকতো।

তিনি আরও জানান, ঘটনার দিন ভোর পাঁচটার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাকে জানান, তাদের বাসায় আগুন লেগেছে। তাদের শরীরও পুড়ে গেছে।

তাদেরকে দ্রুত বাঁচানোর আকুতি জানান। এর বেশি আর কিছু বলতে পারেনি তখন। পরবর্তীতে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ