পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

- Advertisement -
google news follower

সোহেল তাজ লিখেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেI

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে নাI প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা-আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ‘Trump’ কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টাI

- Advertisement -
islamibank

স্ট্যাটাসে আওয়ামী লীগের নানা অনিয়ম-দুর্নীতি ও ‘দেশবিরোধ ষড়যন্ত্রে’র কিছু কার্ড শেয়ার করেন তিনি। এছাড়া স্ট্যাটাসে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ ও ‘অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই পড়ার অনুরোধ করেন সোহেল তাজ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ