পরীমনির ভিডিও ভাইরাল-জীবন কি সুন্দর!

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে তার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন এই নায়িকা।

- Advertisement -

এখন ছেলে পূণ্য ও দত্তক নেয়া কন্যা প্রিয়মকে নিয়েই কাটে পরীর সংসার। তাই তো নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন নায়িকা।

- Advertisement -
google news follower

কোলে দুইপাশে দুই সন্তানকে নিয়ে পরীমনির নজরকাড়া এই আয়োজন দেখে মুগ্ধ তার ভক্তরা! তবে পরী জানালেন, একটি নিখুঁত পরিবার নাকি শুধু মা সন্তানেই যথেষ্ট!

রোববার (৫ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পরীমনি। তাতে দেখা যায়, পূণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরী। সঙ্গে তাদের পোষ্য কুকুর ছানাও ছিল। সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্যের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

- Advertisement -
islamibank

নতুন বছরের ছোট্ট এই ঘরোয়া আয়োজনের সজ্জায় সৌন্দর্যের কমতি ছিল না। বিভিন্ন সাদা, কালো, গোল্ডেন বেলুনে সেজে ওঠে ‘২০২৫’ এর ব্যাকগ্রাউন্ড। সামনে রাখা একটি সেলিব্রেশন কেক!

সেই কেকটি পরীমনির হাতে হাতে কাটলেন ছেলে পূণ্য। অবশ্য ছোট্ট প্রিয়মও এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ছিল সেই কাঁটার দিকে।

সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাইয়ে দিতে দেখা যায় পূণ্যকে। আর সে মুহূর্তটি খুব আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় মা পরীকে।

সোমবার (৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। যেখানে ছেলে-মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে তাকে।

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আমর ডানাদুটো, আমি তোদের নিয়ে এমনই শত শত আনন্দে এই এক জীবন উদযাপন করে যাব ইনশাআল্লাহ। জীবন কি সুন্দর! শুকরিয়া খোদা।’

এ দিকে পরীমণি ভিডিওটি শেয়ার করা মাত্রই মন্তব্যের ঘরে ঝড় ওঠেছে নেটিজেনদের। ৪১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নায়িকার ভক্ত-অনুরাগীদের।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।

এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের ঘর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ