বাবা হারালেন পরিচালক রায়হান রাফি

বিনোদন ডেস্ক :

নির্মাতা রায়হান রাফির বাবা আর নেই। আজ সোমবার (১৩ জানুয়ারি) রাত ২ টা ৩৪ মিনিটে না ফেরার দেশে পারি জমান।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন তমা মির্জা। তিনি তার সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাস দিয়ে জানান, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’

- Advertisement -
google news follower

আবেগঘন হয়ে তিনি আরও লিখেন, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’

পরিশেষে এ নির্মাতার পরিবারের জন্য তমা মির্জাদোয়া চেয়ে লিখেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

- Advertisement -
islamibank

এর আগে অভিনেত্রী আরেক স্ট্যাটাসে জানান, ‘রায়হান রাফির আব্বুর খুব ক্রিটিকাল কন্ডিশন। আংকেল এখন লাইফ সাপোর্টে আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমাদের কাছে ওনাকে ফিরিয়ে দেন ।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ