পতেঙ্গার কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকার কাচ্চি ডাইন রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

নোংরা পরিবেশে খাবার তৈরি, অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করা, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণসহ নানা অভিযোগে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘরে নোংরা ও অপরিষ্কার পরিবেশ এবং ফ্রিজে কোন প্রকার লেবেল সংযোজন না করে খাসির মাংস, মুরগির মাংস এবং জালি কাবাবের কিমা মজুদ করাসহ ফ্রিজে ময়লা জমাট বেধে রক্তের স্তুপ পরিলক্ষিত হয়।

এছাড়াও রিগার্ড কেওড়া জল (অননুমোদিত ক্যামিকেল) ব্যবহার করে রান্না করছিলেন তারা। এসব অভিযোগে নিরাপদখাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

- Advertisement -
islamibank

অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াসিনুল হক চৌধুরীসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ