আমিরাতে পবিত্র শবে বরাত ১৩ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

- Advertisement -

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনি পালন চলবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

- Advertisement -
google news follower

বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি; শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

- Advertisement -
islamibank

প্রসঙ্গত, এ রাতে অনেকে আল্লাহর নৈকট্য লাভের জন্য নফল নামাজ আদায় ও পরের দিন রোজা পালন করে থাকেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ