চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবা‌রি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

গত বুধবার রাতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার গ্রেপ্তার দুজন হলেন- মো. আজিম উদ্দিন (২৩) ও মো. সৌরভ চৌধুরী (২৮)। দুজনের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তিতে বলা হয়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাচবল্লভপুর এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে মো. আজিম উদ্দিনের কাছ থেকে ১২২ বোতল ফেনসিডিল এবং সন্দ্বীপ থানাধীন বাউ‌রিয়া এলাকার বাসিন্দা মো. হালিম চৌধুরীর ছেলে মো. সৌরভ চৌধুরীর কাছ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সূত্রে আরও জানায়, গ্রেপ্তার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।

- Advertisement -
islamibank

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ