খাগড়াছড়ির রামগড়ে মোহন ত্রিপুরা (২৫) নামে এক জেএসএস সংস্কারপন্থী কর্মী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। মোহন ত্রিপুরা মাটিরাঙা উপজেলার কৃষ্ণ ত্রিপুরার ছেলে।
সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রামগড়ের জগন্নাথ পাড়া এলাকায় ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ তাকে হত্যা করে বলে জয়নিউজকে জানান রামগড় থানার ওসি তারেক মো. হান্নান।
স্থানীয়রা জানান, নিহত মোহন রামগড়ে ভাড়া বাসায় থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল বলেও তারা জানান।



