দখলমুক্ত হলো চট্টগ্রামের নিউমার্কেট এলাকার ফুটপাত

অনলাইন ডেস্ক

অবশেষে দখলমুক্ত হয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার ফুটপাত। কোন ধরনের সংঘর্ষ, মিছিল, ধরপাকড় ছাড়াই ব্যস্ততম এ সড়কটি হকারমুক্ত হয়েছে।

- Advertisement -

রোববার অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে। আর সেই ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা।

- Advertisement -
google news follower

জলসা মার্কেটের পোশাক সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মচারি রবিউল বলেন, অন্যান্যদিনের মতোই সকালে দোকান খুলতে এসে রীতিমতো অবাক বনে গেলাম। কখনোই ভাবতে পারিনি আমাদের দোকানের সামনের ফুটপাত এরকম ফাঁকা পাবো।

পাশ্ববর্তী মার্কেটের অপর এক দোকানি জানালেন এতদিন আমরা দোকানে ঢুকে আর সড়কের চেহারা দেখিনি,এখন পুরো পরিস্কার। ক্রেতা আকর্ষণ করতে পারবো।

- Advertisement -
islamibank

কয়েকজন পথচারীর সাথে কথা বলে জানালেন, হঁকারদের কারণে এ সড়কে যানজট নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সাধারণ মানুষের সময়মতো গন্তব্যে পৌঁছানো ছিল দুষ্কর।

এই হকার উচ্ছেদে আগেও অনেকবার পদক্ষেপ নেয়া হয়েছিল। সেসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষও দেখেছি। কয়েকদিন ঠিক থাকলেও পরে আবার আগের জায়গায় ফিরে যেত।

চসিকের একজন কর্মকর্তা জানান, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ