বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ছেড়ে না দেয়ার আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির নিকট ছেড়ে না দিয়ে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।

- Advertisement -

আজ রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

- Advertisement -
google news follower

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক এমপি ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন,দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বন্দর। এটি দেশের একমাত্র সমুদ্র বন্দর। এর মাধ্যমে আমদানি-রফতানির ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়।

- Advertisement -
islamibank

এনসিটি টার্মিনাল বর্তমানে বন্দরের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস। এই স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে তা হবে জাতীয় অর্থনীতির ওপর সরাসরি আঘাত।’

সংবাদ সম্মেলনে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটি থেকে গত অর্থবছরে ১৩৬৭ কোটি টাকা আয় হয়েছে।

বন্দরের মোট হ্যান্ডলিংয়ের ৫৫ শতাংশ হয় এই টার্মিনালে। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন, যাদের জীবিকার নিরাপত্তা এই টার্মিনালের সঙ্গে জড়িত।

জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, সাবেক সরকারের অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান এনসিটি টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের পেছনে সক্রিয় ছিলেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থকে উপেক্ষা করে, শেখ পরিবারের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা হয়েছে।

সংসদীয় দলের সাবেক হুইপ বলেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার মতো চক্রান্তের পুনরাবৃত্তি এনসিটির ক্ষেত্রেও হচ্ছে।

অথচ এনসিটি এখনো লাভজনক, প্রযুক্তিনির্ভর ও উন্নত একটি টার্মিনাল। নতুন কোনো বিনিয়োগ ছাড়াই এটি পরিচালনা সম্ভব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশি বিনিয়োগের বিরোধিতা নয়, বরং সেটি হওয়া উচিত নতুন প্রকল্প ও গ্রীনফিল্ডে- যেমন ইকোনমিক জোন ও বে-টার্মিনাল এলাকায়।

নিজস্ব অর্থায়নে তৈরি ও সফলভাবে পরিচালিত এনসিটি টার্মিনাল কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে, সে প্রশ্ন তোলে জামায়াত। এটি বিদেশি কোম্পানীকে দেওয়া বোধগম্য নয় বলেও জানান তারা।

এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের চুক্তি বাতিল করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালনার দাবি জানান জামায়াত নেতারা।

সেই সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তির বিষয়ে জনগণের সামনে বিস্তারিত তথ্য প্রকাশ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চকবাজার থানার নায়েবে আমির আবদুল হান্নান, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, শ্রমিক নেতা আদনান প্রমুখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ