চন্দনাইশে সেনা অভিযানের তথ্য পাচারের অভিযোগে আটক ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর গাড়ির ওপর নজরদারি এবং অভিযানের তথ্য পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

- Advertisement -

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

- Advertisement -
google news follower

আটকরা হলেন-চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর জোয়ারা নগর পাড়ার মৃত ছালেহ আহমেদের ছেলে মো.আব্দুল গফুর (৬২), কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর কাঞ্চননগর এলাকার মো. আলীর ছেলে মো. ফয়জুর রহমান (৪৫), একই এলাকার মৃত আফজাল আলীর ছেলে মো. জসিম (৩৬) ও মৃত আহমেদ হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৩৬)।

জানা গেছে, সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নির্দেশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনা টিম। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন আটককৃতরা।

- Advertisement -
islamibank

তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন সেনাবাহিনী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ