সাতকানিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতকানিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন।

- Advertisement -
google news follower

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. সানাউল্লাহ বলেন, খেলাধুলার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল আলম নাজিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মুজিবর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রেজাউল হক সরকার ও প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্ত বক্তব্য রাখেন।

জয়নিউজ/খোকন/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ