চট্টগ্রামের সমাবেশ থেকে ফিরে মাটিরাঙ্গা যুবদল নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গতকাল শনিবার অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছিলেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ওয়ার্ড যুবদলের সদস্য নুরুল হক।

- Advertisement -

সন্ধ্যায় সমাবেশ শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাত আনুমানিক ১০টার দিকে অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নুরুল হককে মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল হক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ