আ. লীগ নেতার কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

অনলাইন ডেস্ক

সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের মালিকানাধীন একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২ জুন) রাতে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে আবদুচ ছালামের ছোট ভাই তারেকুল ইসলামসহ চারজনকে আটক করে পুলিশ।

- Advertisement -
google news follower

আটক চারজনের মধ্যে তারেকুল ইসলাম ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক। এটি সাবেক এমপি ছালামের পারিবারিক ব্যবসা ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার নয় বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ছিলেন। সবশেষ তিনি ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আটক বাকি তিনজন হলেন— প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। পুলিশের ভাষ্য, তারা কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

- Advertisement -
islamibank

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, গত ১৭ মে একই বায়েজিদ বোস্তামী থানার এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এরপর ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করে পুলিশ। ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ