বাকলিয়ায় ভাইকে খুন করা ঘাতক বড় ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যাওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৭ জুন) সকাল ১১টা ২০ মিনিটের সময় কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার মো. জসিম (৪৭) রাহাত্তারপুল এলাকার বড় কবরস্থান এলাকার মো. রফিকের ছেলে ও নিহত মোরশেদ আলমের বড় ভাই।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার (৫ জুন) পারিবারিক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে তার বড় ভাই জসিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

তিনি বলেন, এ ঘটনার পর জসিম পালিয়ে যায়। আজ কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ