গাড়ি চাপায় মা-মেয়েসহ ৩ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

দেশজুড়ে ডেস্ক :

পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়েসহ তিনজনের নিহতের ঘটনায় চালক মামুন হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পাকশী হাইওয়ে পুলিশ।

- Advertisement -

শনিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া মামুন দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ-মীমাংসা করার জন্য কতিপয় ট্রাক শ্রমিক নেতার কাছে ঘোরাঘুরি করছিল।

মামুন যশোর জেলার বাঘারপাড়া থানার রায়পুরের রামকান্তপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

- Advertisement -
islamibank

এসব তথ্য নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশের ওসি মোশফিকুর রহমান বলেন, কাভার্ডভ্যানের চাপায় তিনজনের নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১১ জুন সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনা নিহতরা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের মৃত আবেদ মন্ডলের ছেলে আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার আমহাঁটি গ্রামের মফিজুল ইসলাম স্ত্রী সুবর্ণা খাতুন (৩২) ও তার মেয়ে পূর্ণতা খাতুন (৮)। ওই দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক নাটোর সদর জেলার আমহাঁটি গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৩৮)।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর। আর মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাচ্ছিলেন মফিজুল।

তিনি মুন্নার মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে লিচুর দরদাম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। এতে আহত হন চারজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও তার মেয়ে পূর্ণতাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মফিজুলের বড় ভাই সিদ্দিক পাটোয়ারী বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ